ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা টাঙ্গাইলে বাড়িসহ জমির দখল বুঝে পেলেন রুবেল নাগরপুরে মাটির নিচ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে ৭ জন হাসপাতালে সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

তারেক আহমেদ
প্রকাশ: ০৮:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আবুল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কালিহাতীর হাতিয়ায় এলাকায় রেলক্রসিংয়ে মোটরসাইকেল পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনটি যমুনা সেতু পূর্ব ইব্রাহিবাদ রেল স্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় হাতিয়া রেলক্রসিংয়ে পৌঁছলে ট্রেনের সাথে ধাক্কা লাগে। মোটরসাইকেল ও চালককে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী আবুল হোসেনের।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও চালককে পাওয়া যায়নি। নিহতের পরিচয় নিশ্চিত করে তার বাড়িতে যোগাযোগ করা হচ্ছে।

এম.কন্ঠ/  ০৯ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন