ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ের সময় গ্যাসের পাইপলাইনে ফাটল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর ফাইনালে কালিহাতীতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ বাসাইলে সুন্দরী খালের পুনঃখননের কাজ বন্ধ, ফেরত গেলো সোয়া কোটি টাকা মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়, ধরিয়ে দেওয়ার আহবান এমপি মতিনের টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচার রোধে শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ মানবাধিকার কর্মী সুরক্ষা আইন খসড়া প্রণয়নের সভা গোপালপুরে ওএমআর শিট হারানোর ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ককে অব্যাহতি ঘাটাইলে আনেহলা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সখীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৫ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সখিপুর ও ঘাটাইল চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল ফেস্টিভ্যালের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহিদ মারুফ স্টেডিয়াম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন, সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল রনী, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ফুটবল ফেডারেশনের সভাপতি আলী ইমাম তপন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

ট্রাইবেকারে টাঙ্গাইল পৌরসভা বালক দলকে ৪-২ গোলে হারিয়ে সখীপুর উপজেলা দল বিজয়ী ও ৪-৫ গোলে গোপালপুর বালিকা দলকে হারিয়ে ঘাটাইল উপজেলা বিজয়ী হয়। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক।

এম.কন্ঠ/ ২৬ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন