ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল টাঙ্গাইলে ডি-ম্যাবের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সখীপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আওয়াল মাহমুদের মতবিনিময় সভা গোপালপুরে রেমিট্যান্স যোদ্ধা আনোয়ার হোসেন আর নেই ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা বাসাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া খালেদা জিয়ার সুস্থতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল টাঙ্গাইলে সেতু’র ফ্রি মেডিকেল ক্যাম্প খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল ও খাবার বিতরণ বাসাইলে উপজেলা শিশু পার্কের উদ্বোধন

টাঙ্গাইলের দিঘুলিয়ায় বিন্দুবাসিনী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ১২:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের দিঘুলিয়ায় বিন্দুবাসিনী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) ও সোস্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিধি (সেতু)’র পৃষ্ঠপোষকতায় দিঘুলিয়া ব্যাডমিন্টন প্রেমী ও ব্যাডমিন্টন কোচ সাকিল ব্যাডমিন্টন একাডেমীতে ব্যাডমিন্টন একক ও দ্বৈত ফাইনাল অনুষ্ঠিত হয়।

খেলায় ব্যাডমিন্টন একক ফাইনালে সমীর এবং দ্বৈত ফাইনালে রাকিবুল ও রাফিউল জুটি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘুলিয়া এলাকার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সামাজিক পরিবার মরহুম সাকেরুল মওলা ছেলে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

তিনি বলেন, শহরের বাইরে দিঘুলিয়ায় সাকিল চমৎকার দক্ষতায় একটি ব্যাডমিন্টন একাডেমী গড়ে তুলেছে এবং মাঝে মাঝে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছে যা প্রশংসীয়। ব্যাডমিন্টন স্বাস্থ্যসম্মত শীতের দিনের একটি মজার খেলা। সাকিলের ব্যাডমিন্টন খেলার আয়োজন অনুকরনীয় দৃষ্টান্ত। এরকম খেলা আয়োজন আরো হউক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মোবারক হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সদস্য ও ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক ও বনিক বার্তার সাংবাদিক জেলা প্রতিনিধি পারভেজ হাসান, বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র হাসানুর রহমান পরাগ ও শাহ আজিজ তালুকদার বাপ্পী।

খেলায় ব্যাডমিন্টন দ্বৈত ফাইনালে রাকিবুল ও রাফিউল জুটি ২-০ সেটে সমির ও কাফি জুটিকে এবং ব্যাডমিন্টন একক ফাইনালে সমির ২-০ সেটে সাকিলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

তিনদিনব্যাপী টুর্নামেন্টে ব্যাডমিন্টন দ্বৈতে ৯টি জুটি দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহন করে এবং এককে ৮ জন ব্যাডমিন্টন খেলোয়াড় ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলে। এককের খেলোয়াড়বৃন্দ হলেন দোলনা ৯৮, সাকিল ২০০৪,আতিক ২০১০, রাফিউল ২০১০,সমির ২০০০, রাকিবুল ২০০৯, দিপু ২০১২ ও সৃষ্টি ২০১২।

এম.কন্ঠ/ ২৯ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন