শহীদ মিজানুর ফুটবল চ্যাম্পিয়ান শীপ জার্সি উন্মোচন
টাঙ্গাইল দিঘুলীয়া শহীদ মিজানুর ফুটবল চ্যাম্পিয়ান শীপ জার্সি উন্মোচন উপলক্ষে বুধবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউ কে প্রবাসী ও বিশিস্ট সবাম সেবক মনোয়ার মোহাম্মদ। শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক সমাজের সভাপতি আকিবুর রহমান ইকবাল, ইব্রাহিম খাঁ কলেজের অধ্যাপক অনিক রহমান বুলবুল, শহর বিএনপি’র সহসভাপতি ফরহাদ আলী, হেরিটেজ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মীর রেজাউল করিম ফরিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনিবাহী সদস্য ও দৈনিক মজলুমের কণ্ঠের সহকারি সম্পাদক এস এম আওয়াল মিয়া।
৪র্থ সিজন এর আয়োজনে বীর ১৯ ব্যাচের জয়, সাকিব, রিফাতসহ সকলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তালহা আল মামুদ খান। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এম.কন্ঠ/ ০৬ অগাস্ট /এম. টি





















