ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৩:৪১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের ফাইনাল রাউন্ডের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ােেম জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী  বলেন, ক্রীড়াঙ্গনে টাঙ্গাইলের ভূমিকা অনেক বেশী। বিশেষ করে ফুটবলে টাঙ্গাইলের প্লেয়াররা জাতীয় দলে নিয়মিত পারফরমেন্স করছেন। সারা দেশের জেলা গুলোর অংশগ্রহনে অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের ভেন্যু টাঙ্গাইলকে করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাই। টাঙ্গাইলের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে জানাই বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদের যাতে কোন ধরনে সমস্যা সৃষ্টি না হয়ে সেদিকে খেয়াল রাখতে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই, তাই খেলাধুলাকে সবসময় প্রাধান্য দিতে হবে।’

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য টিপু সুলতান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত সুপার রেজওয়ান, রনি সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য সচিব আরিফুল হক প্রিন্স।

জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী উন্নয়ন প্রোগ্রাম ২০২৬ ফাইনাল রাউন্ডের খেলায় স্বাগতিক টাঙ্গাইল জেলা (১-১) গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলা সাথে ড্র এবং রংপুর জেলা (৫-০) গোলে ঝিনাইদহ জেলাকে হারিয়ে শুভসূচনা করেছে।

টাঙ্গাইলে দলে যারা খেলেছে- মনিরা, মুন্নী খাতুন, রিয়া আক্তার, নিহারিকা নকরেক, হ্যাপী খাতুন (অধিনায়ক), মেঘনা, সায়লা জামান মীম, উর্মিলা, মীম, সেলিনা ও লিলি রাখসাম।

টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে ৮টি জেলা দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহন করছে। জেলা গুলিহলো- এ গ্রুপে টাঙ্গাইল, রংপুর, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং বি গ্রুপে গাইবান্ধা, রাঙ্গামাটি, মাগুরা ও রাজবাড়ী জেলা।

আজকের খেলাঃ গাইবান্ধা জেলা বনাম রাজবাড়ী জেলা এবং মাগুরা জেলা বনাম রাঙ্গামাটি জেলা।

এম.কন্ঠ/ ০৭ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন