ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল গোপালপুরে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন কালিহাতীতে মারধরের চার দিন পর বৃদ্ধের মৃত্যু, তদন্তে পুলিশ সংবাদ পত্রই যে কোন একটি দেশের মূল চালিকা শক্তি-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান কালিহাতীতে নতুন সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে টাঙ্গাইলে স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজে স্মরণ সভা ও জুলাই গনঅভ্যুত্থানের ঘটনাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণ সভায় কুমুদিনী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. খাইরুল আলম রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক খান, শিক্ষক পরিষদ সম্পাদক আবু রাসেল সাঈম।

স্মরণ সভায় বক্তব্য রাখেন – প্রভাষক মো. খাইরুল আনায়াস, সহকারী অধ্যাপক আবু সাইন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. অলিউল ইসলাম চৌধুরী, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান মো. ছানোয়ার হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আকতার হোসেন।

পরে কলেজের ছাত্রীরা জুলাই গনঅভ্যুত্থানের ঘটনাভিত্তিক নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে। নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক কুশল ভৌমিক। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৭ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন