ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান কালিহাতীতে কিন্ডার গার্টেন স্কুলে চুরি, উধাও ৩ সিলিং ফ্যান গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা টাঙ্গাইলে ‘জামিল বস’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন কালিহাতীতে মাইস্তা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

টাঙ্গাইলে চেয়ারম্যানের অপসাণের দাবি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোতালিব হোসেনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

রোববার বেলা ১১টার দিকে ঘন্টাব্যাপী এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ছাত্রজনতা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা পেশাজীবীর মানুষ অংশ নেন।

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহসভাপতি ডা. হারুন-অর রশিদ, যুগ্ন সম্পাদক নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য হারুন মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক খোদা বক্স প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান চেয়াম্যান এ্যাড মোতালিব হোসেন একজন জনবিহীন ও দুর্নীতিবাজ চেয়ারম্যান। আওয়ামী লীগের ক্ষমতাধর এই চেয়ারম্যান দলীয় ক্ষমতা প্রয়োগ করে সীমাহীন দুর্নীতি করেছেন। সভা আহ্বান ছাড়া বাজেট পেশ, বৈষম্যহীন ট্যাক্স, বিভিন্ন উন্নয়ন তহবিলের বরাদ্ধকৃত টাকা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ভূয়া প্রকল্প দেখিয়ে আত্মসাৎ, দুর্নীতিবাজ হত্যা মামলার আসামি মোতালিব হোসেনের অপসারণ দাবি করেন।

এম.কন্ঠ/ ২৯ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন