ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান কালিহাতীতে কিন্ডার গার্টেন স্কুলে চুরি, উধাও ৩ সিলিং ফ্যান গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা টাঙ্গাইলে ‘জামিল বস’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন কালিহাতীতে মাইস্তা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ রাসেল (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর টাঙ্গাইল সিপিসি-৩।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপালপুর থানার প্রধান ফটকের সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৪-এর টাঙ্গাইল সিপিসি-৩-এর ক্যাম্প কমান্ডার এএসপি মো. শাহজাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় একটি পিকআপের পেছনের ডালা থেকে বিশেষ কায়দায় রাখা ছয়টি বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তায় ৬০ কেজি গাঁজা ছিল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১৭-০৯৪৩ নম্বরের পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার রাসেলের বাড়ি যশোর জেলায়। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা গাঁজা ও জব্দ করা আলামতসহ তাকে গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/ ০৩ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন