ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান কালিহাতীতে কিন্ডার গার্টেন স্কুলে চুরি, উধাও ৩ সিলিং ফ্যান গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা টাঙ্গাইলে ‘জামিল বস’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন কালিহাতীতে মাইস্তা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কালিহাতীতে কিন্ডার গার্টেন স্কুলে চুরি, উধাও ৩ সিলিং ফ্যান

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

oplus_0

টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকার দক্ষিণ বেতডোবায় কালিহাতী কিন্ডার গার্টেন স্কুলে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা থেকে ৩ সেপ্টেম্বর সকাল ৭টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোর স্কুলে প্রবেশ করে তিনটি সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন অধ্যক্ষ বীজন কর্মকার।

জানা যায়, চোর স্কুলের অফিস কক্ষের টিনের দরজার নিচের অংশ সরঞ্জামের সাহায্যে ফাঁকা করে ভেতরে প্রবেশ করে। পরে সিলিং বেয়ে অফিসের পাশের একটি কক্ষে ঢুকে সেখান থেকে দুটি ক্লাস রুমের তিনটি সিলিং ফ্যান নিয়ে যায়। এছাড়া অফিস কক্ষ থেকে কাঁচের থালা ও জগও চুরি হয়েছে।

কালিহাতী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ বীজন কর্মকার বলেন, “সকালে স্কুলে এসে চুরির বিষয়টি দেখতে পাই। দরজার নিচের অংশ ফাঁকা করে চোর ভেতরে ঢুকে তিনটি সিলিং ফ্যানসহ কিছু মালামাল নিয়ে গেছে। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। এর আগেও স্কুলে চুরির ঘটনা ঘটেছিল। তখন থানায় অভিযোগ করা হয়েছিল।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর স্কুল ও আশপাশের এলাকায় মাদকসেবীদের আড্ডা এবং মাদকদ্রব্যের বেচাকেনা হয়ে থাকে। চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা লিখিতভাবে অবহিত করা হয়নি বলে জানা গেছে।

এম.কন্ঠ/ ০৩ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন