ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৭:২৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঘাটাইল হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দলীয় পতাকা ও ব্যানার নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি ঘাটাইল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা বিএনপি সভাপতি মো. সিরাজুল হক ছানার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জাতীয় নির্বাহী কমিটি সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হেলালসহ উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন  ।

এম.কন্ঠ/ ০২ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন