ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

আনসার বাহিনী জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে-মো. আসাদুজ্জামান গণী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণী বলেছন আনসার ও ভিডিপির সদস্যরা দেশে জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে। এ বাহিনীর সদস্যরা জাতীয় নির্বাচন ও ধমীয় উৎসবে তারা আজ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। তিনি এ বাহিনীর সকলকে আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।

তিনি মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজে ১০ দিনব্যাপি কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেয় লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান ও আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক এ কে এম জাকিরুল হক। প্রশিক্ষণে কলেজের ৩০জন শিক্ষার্থী অংশ নেয়।

এ ছাড়া উপমহাপরিচালক আসাদুজ্জামান গণী জেলা কার্যালয়ে জেলা ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়।

এম.কন্ঠ/ ১৫ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন