ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বাসাইলে রাতের আঁধারে ব্রীজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কালিহাতীতে বালুমহালে অভিযান, ৯ শ্রমিকের কারাদণ্ড চেয়ারম্যান ফারুক হত্যা মামলায় ছাত্রলীগের নেতাসহ ৩ জনের ফাঁসি টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে ভিক্ষুকদের পূর্নবাসন সার্ভে টাঙ্গাইলে বহুতল ভবণ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বাসাইলের সুন্না স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি..ডা. শফিকুর রহমান

কালিহাতীতে বালুমহালে অভিযান, ৯ শ্রমিকের কারাদণ্ড

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর গরিলাবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় বালুমহালে যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে নিয়োজিত ৯ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইলিয়াস আলী (৩০), একই গ্রামের মাজম আলীর ছেলে রুকুনুজ্জামান (৩৫), হোসেন আলীর ছেলে রফিকুল (২৩), মাতবর আলীর ছেলে মাসুদ (২৫), মনিরুজ্জামানের ছেলে হাসিবুল (১৮), কালিহাতী উপজেলার সিংগুরিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মামুন মিয়া (৩৮) এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর কামারকাঠি গ্রামের সুমন মিয়া (৩৭), মো. নজরুল মোল্লার ছেলে মো. জোহির ইসলাম (৩০) ও ভূঞাপুর উপজেলার সিরাজকান্দী গ্রামের শুকুর আকন্দর ছেলে শামীম (৩০)।

সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এম.কন্ঠ/ ২১ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন