সর্বশেষ
লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজে ১০ দিনব্যাপি কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার টাঙ্গাইল সদর উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে এ প্রশিক্ষণ শুরু হয়।
টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান।
প্রশিক্ষক ছিলেন আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক এ কে এম জাকিরুল হক প্রশিক্ষণে কলেজের ৩০জন শিক্ষার্থী অংশ নেয়।
এম.কন্ঠ/ ১৫ সেপ্টেম্বর ২০২৬/এম. টি
















