ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বহুতল ভবণ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি বহুতল ভবনের সপ্তম তলা থেকে পা পিঁচলে পড়ে মফিজ আল আজাদ (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে প্যারাডাইজ শাহজাহান সিরাজ নিবাসে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজ আল আজাদ মির্জাপুরের পাকুল্লা গুনটিয়া চরপাড়া এলাকার মৃত এবাদত খানের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত মফিজ আল আজাদ পরিবার নিয়ে ওই ভবণের সপ্তম তলায় বসবাস করতেন। বৃষ্টির পর বারান্দায় গেলে পা পিঁচলে নিচে পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, লাশ মর্গে রয়েছে। পরিবারের লোকজন ময়না তদন্ত ছাড়া লাশ নেয়ার আবেদন করেছেন। আইনী প্রকিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম.কন্ঠ/ ২০ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন