সমাজ পরিবর্তনের ক্ষেত্রে মজলুমের কণ্ঠ ভূমিকা রাখবে-প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আজ মজলুমের কণ্ঠ ৩২ বছরে পদার্পন করেছে। অনেক চড়াই উত্রাই পেরিয়ে তিন দশক অতিক্রম করেছে মজলুমের কণ্ঠ। আমাদের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে মজলুমের কণ্ঠ গুরত্বপূর্ণ ভূমিক রাখবে।
মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবে টাঙ্গাইল থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জমকালোভাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের দলীয় নেতাকর্মীদের বলতে চাই, আমাদের দেশে প্রায় ২৩ শতাংশের মতো মানুষ মাদকের সাথে জড়িত। তাই কেউ মাদকের বিরুদ্ধে কোন সুপারিশ করতে আসলে তাদের পাশে না দাঁড়ানোর জন্য দলীয় নেতা কর্মীদের অনুরোধ করেন তিনি।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে টাঙ্গাইলের ঐতিহ্য ও সুনাম রয়েছে। টাঙ্গাইলকে এক সময় শিক্ষা নগরী, সাংস্কৃতিক নগরী ও ক্রীড়া নগরী বলা হতো। সেই ঐতিহ্য আর নেই। তাই আমি সকলকে সাথে নিয়ে টাঙ্গাইলের উন্নয়ন করতে চাই।
দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।
এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ০২ সেপ্টেম্বর /এম. টি





















