ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে মজলুমের কণ্ঠ ভূমিকা রাখবে-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে করোনেশন ড্রামাটিক ক্লাবে রবীন্দ্র-নজরুল স্বরণ সভা ভূঞাপুরে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিহাতীতে বাল্যবিবাহ, মাদক ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিহাতীতে কেক কাটার মধ্য দিয়ে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু দেলদুয়ারে কেক কেটে মজলুমের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সহকারী অধ্যাপক কেএম শামিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন গোপালপুর উপজেলা শাখার কমিশনার মাহমুদা আক্তার, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা লেলিন, উপজেলা গার্লস গাইডের কোষাধ্যক্ষ হোসনে আরা বিউটি, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কামরুন্নাহার ও শামিমা ইয়াছমিন।

সভায় হলদে পাখি কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সবাই মুগ্ধ হন।

এ সময় উপজেলা হলদে পাখি কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক এবং কচিকাঁচা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০২ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন