ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. ওসমান গনি গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর সামগ্রী বিতরণ আনসার বাহিনী জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে-মো. আসাদুজ্জামান গণী ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর গৃহবধুর লাশ উদ্ধার কালিহাতীতে ২১৬ বস্তা সরকারি চাল গেল ব্যবসায়ীর গুদামে বাসাইলে নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহন লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড কালিহাতীতে আগস্টজুড়ে ইউএনওর অভিযান, ৪৯ জনের কারাদণ্ড গোপালপুরে ক্লাস চলাকালে দুই শিক্ষার্থীকে মারধর

প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. ওসমান গনি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:১৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওসমান গনি বলেছেন, প্রাণি সম্পদের মাধ্যমে দেশে আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। বর্তমান সরকার প্রাণিসম্পদের উন্নয়নে গুরত্ব দিয়েছেন।

তিনি বুধবার টাঙ্গাইল জেলা প্রাণি হাসপাতালে দিনব্যাপী এন্টিবায়োটিক ঔষধের যোক্তিক ও নিয়মতান্ত্রিক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি বলেন, প্রাণিসম্পদের মাধ্যমে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। যে খাদ্য, ঔষধ প্রয়োগ করলে গবাদি পশুর ক্ষতি হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহবান জানান তিনি।

জেলা ভেটেরিনারি অফিসার ডা. রৌশনী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. শহীদুল আলম। আলোচনায় অংশ নেন সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মেহেদী হাসান ও জেলা প্রাণি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. এসএম শরিফুল হক বেল্লাল। প্রশিক্ষণে ৩০ জন্য খাদ্য, ঔষধ বিক্রেতা ও কোম্পানীর প্রতিনিধিরা অংশ নেন।

এম.কন্ঠ/ ১৬ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন