ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

কালিহাতীতে রেল লাইনের পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

তারেক আহমেদ
প্রকাশ: ১০:৪০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে লাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকা-যমুনা রেলসেতু লাইনের কালিহাতীর হাতিয়া রেল লাইনের পাশ থেকে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। লোকটির বয়স আনুমানিক (৫৫) বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিহাতী উপজেলা সল্লা ইউনিয়নের হাতিয়া এলাকায় রেল লাইনের পাশে শুক্রবার সকালে চেক লুঙ্গি ও সাদা গেঞ্জি পরিহিত বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে টাঙ্গাইল রেলওয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকাল সাড়ে ৩ টার দিকে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামাল হোসেন বলেন, ওই বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো ট্রেন সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির হাত-পা ভাঙা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/ ১৪  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন