ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নদীতে ডুবে নৌকার দুই যাত্রী নিখোঁজ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যমুনার শাখা নিউ ধলেশ্বরী নদীতে ডুবে নৌকার দুই যাত্রী নিখোঁজ হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই দুই যাত্রী হচ্ছেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তার হোসেন এবং টাঙ্গাইল সদর উপজেলার মালঞ্চ গ্রামের বাবু মিয়া।
এ ঘটনায় বাল্কহেডের চালক ও হেলপারকে আটক করেছে নৌ পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে জোকারচর এলাকার খেয়াঘাটে নৌকা দিয়ে কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। পরবর্তীতে সাতরে যাত্রীরা পারে উঠতে পারলেও বাবু ও মুক্তার এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নদীতে নিখোঁজদের উদ্ধারে তল্লাশী চালাচ্ছেন।

টাঙ্গাইলে নৌ পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তিদের উদ্ধারে আমাদের খোঁজাখুজির অভিযান অব্যাহত আছে। এছাড়াও যে যানবাহনের মাধ্যমে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই বাল্কহেডটি আমাদের হেফাজতে আছে এবং বাল্কহেডের চালক ও হেলপার আটক রয়েছে।

এম.কন্ঠ/ ০৯  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন