ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩ বাংলাদেশ ছাত্র ফেডারেশনে সহ-সভাপতি নির্বাচিত হলেন বীথি গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা কালিহাতীতে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ উপ-সহকারী প্রকৌশলীর টাঙ্গাইলে হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে-প্রতিমন্ত্রী টুকু সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বললেন-প্রতিমন্ত্রী টুকু নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব, মতিন সভাপতি, কামরুল সম্পাদক আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে-প্রতিমন্ত্রী টুটু নাগরপুরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

কালিহাতীতে বাসরঘরে স্বামীর দুই বন্ধু মিলে নববধূকে ধর্ষণ, গ্রেফতার ২

তারেক আহমেদ :
প্রকাশ: ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে স্বামীর সহযোগীতায় বাসরঘরে নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল বাছেদ (২৫) ও বন্ধু জহুরুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এক বন্ধু পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছেন।

শুক্রবার এ ঘটনায় ভুক্তভোগীর মা ছারা খাতুন কালিহাতী থানায় বাদী হয়ে স্বামী আব্দুল বাছেদ (২৫) কালিহাতীর পুকুরিয়া নিকরাইল গ্রামের নুর আমিনের ছেলে, বন্ধু জহুরুল ইসলাম (২৮) একই গ্রামের আব্দুল বাছেদ ছেলে ও রবিন মিয়া (২৬) আক্তার হোসেনের ছেলেকে আসামি করে মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা ও মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি বিয়ে করে ওই নববধূকে নিজের বাড়িতে তোলেন বর। বাসররাতে প্রবেশের পর বরের সহযোগিতায় তার দুই বন্ধু কৌশলে ভুক্তভোগী নববধূকে ধর্ষণ করেন।

পরে ভূঞাপুর উপজেলার নিকলা পাড়া গ্রামে বাবার বাড়িতে বিয়ের ফিরানীতে গিয়ে ভুক্তভোগী নববধু এ বিষয়ে বলছেন। পরে স্বামীসহ তার বন্ধুরা শিকার করছেন বলে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির জানিয়েছেন।

ঘটনাটি জানাজানি হলে পুলিশ বৃহস্পতিবার অভিযূক্ত স্বামী আব্দুল বাছেদ ও বন্ধু জহুরুল ইসলামকে গ্রেফতার করেন এবং ভুক্তভোগী নববধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এবিষয়ে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক জানান, শুক্রবার সকালে অভিযুক্ত স্বামী ও তার বন্ধুকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নববধূর শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এম.কন্ঠ/  ২৭ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন