ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৯:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা করে আদায় করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার (১১ মে) ভোরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিয়ারা মারুয়া এলাকার নিউ ধলেশ্বরী নদীতে কালিহাতী থানা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

জরিমানা প্রাপ্ত ৬ জন হলেন- সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পাথরাইল গ্রামের আলমগীরের ছেলে মো. হাফিজুল (২০), একই এলাকার ওমর আলীর ছেলে ওসমান গনি (২৫), চাঁন মিঞার ছেলে সাদ্দাম হোসেন (৩০), শাহাজাতপুর উপজেলার বড় বিন্নাদাইড় গ্রামের হানিফের ছেলে শরিফ (৩১), টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার কুরবান আলীর ছেলে শরিফুল (৩৮) ও কালিহাতী উপজেলার চরদূর্গাপুর গ্রামের রকিবুলের ছেলে রাসেল (১৮)।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যখনই খবর পাচ্ছি তখনই অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের নিউ ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনকালে শনিবার ভোরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। অভিযানকালে কালিহাতী থানা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির সদস্যগণ আমাদেরকে সহযোগিতা করেছেন। আগামীতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজারগুলো পানি উন্নয়ন বোর্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

এম.কন্ঠ/ ১১ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন