ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুইজনকে জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী রেলওয়ে ব্রীজের পূর্ব পার্শ্বে পৌলী নদী থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে পৌলী নদীর এলেঙ্গা পৌর এলাকার মহেলা বালু ঘাটে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

এসময় ভেকু দিয়ে অবৈধভাবে বালু-মাটি কেটে বিক্রির অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা গ্রামের হাছেনের ছেলে রঞ্জু (৩৫) কে ৫০ হাজার ও একই পৌরসভার হিন্নাইপাড়া গ্রামের ছামাদ আলীর ছেলে আলামিন (২২) কে ৫০ হাজার মোট ১ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু ও মাটি কাটার কাজে নিয়োজিত অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যায়।

এসময় একজন ভেকু চালক ও একজন ট্রাক চালককে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ৫০ হাজার টাকা করে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অবৈধভাবে যারা মাটি ও বালু ব্যবস্যা করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ২০ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন