ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৭:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে গোপালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান ও উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঞ্জুরুল মোর্শেদ ও গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি অনিয়ম-দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে জনমত তৈরিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশে সাংবাদিকতার ধরন ও সংবাদ পরিবেশনের গতি বদলে গেলেও সত্য, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ের সাংবাদিকেরা নানা প্রতিক‚লতার মধ্যেও জনগণের কথা তুলে ধরছেন। গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা সমুন্নত রেখে সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, যুগ্ম সম্পাদক শাহনুর আহাম্মেদ সোহাগ, সহসভাপতি আব্দুস সালাম, কালবেলার প্রতিনিধি নূর আলম, সংগ্রামের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সদস্য নূরে আলম সুমন, বিশ্ব জিৎ চক্রবর্তী এবং দৈনিক মজলুমের কণ্ঠ ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. সেলিম হোসেন।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

এম.কন্ঠ/ ০২ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন