জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনালে সদরের প্রতিপক্ষ গোপালপুর
দ্বিতীয় সেমিফাইনালে ভূঞাপুরের সন্তান জাতীয় দলের তারকা ফুটবলার রফিকুলের উপস্থিতি স্বত্তেও গোপালপুর উপজেলার ফুটবলারদের ছন্দময় ফুটবলের কাছে (৩-১) গোলে পরাজিত হয়ে বিদায় নেওয়ার দিনে গোপালপুর উপজেলা ফাইনালে উঠেছে। শনিবার (১ আগষ্ট) টাঙ্গাইল সদরের সাথে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসক আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে প্রতিবেশী দুই উপজেলা গোপালপুর ও ভ‚ঞাপুর উপজেলা ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়।
ছন্দময় ফুটবলের উপজেলা গোপালপুর শুরুতে গোল করে খেলায় এগিয়ে যায়। খেলার ৬ মিনিটের সময় গোপালপুরের সংঘবদ্ধ আক্রমনে ফাঁকায় দাঁড়ানো মিশু গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। খেলায় পিছিয়ে পড়ে জাতীয় তারকা খেলোয়াড় রফিকুলের নেতৃত্বে আক্রমন করে খেলতে থাকে। খেলার ৩৯ মিনিটের সময় ভূঞাপুরের একটি আক্রমন ঠেকাতে গিয়ে গোপালপুরের নাইজেরিয়ান ফুটবলার সিবি’র গোলমুখে ব্যাকপাসে গোপালপুরের গোলরক্ষক সুমন বল ধরতে ব্যর্থ হলে বল সরাসরি গোপালপুরের জালে পৌছায়। ভূঞাপুর আত্বঘাতী গোলে (১-১) সমতা পর প্রথমার্ধ শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধের গোপালপুর ও ভূঞাপুর আক্রমন পাল্টা আক্রমন করে খেলতে থাকলে খেলার ৭০ মিনিটে সময় গোপালপুরের সাবেক জাতীয় দলের মধ্যমাঠের খেলোয়াড় রবিউলের চমৎকার বাঁকানো ফ্রি কিকে ভূঞাপুরের গোলরক্ষক পারভেজ বল ধরতে ব্যর্থ্য হয় (২-১)। খেলায় এগিয়ে গিয়ে গোপালপুর আরো আক্রমন করে খেলতে থাকলে ৮০ মিনিটের সময় গোপালপুরের নাইজেরিয়ান সিবি গোল করে (৩-১) ব্যবধান বাড়িয়ে খেলায় জয়লাভ করে। ম্যাচের সেরা খেলোয়াড় রবিউল ইসলাম।
জেলা প্রশাসক গোল্ডকাপের প্রতিটি খেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের দীপ্ত পদচারনায় সুন্দর ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাকে সহযোগিতা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া ছাড়াও ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ, মো. নাজমুস সাকিব, মোসাম্মত ফারহানা আরিফিন জুঁই, পঙ্কজ শর্মা, তৌফিক ইসলাম এবং জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।
এম.কন্ঠ/ ২৯ জুলাই /এম. টি


























