ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৪:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী।

ফারিয়া জাহান মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মো. আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা এখলাস মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ।

উপজেলা সমবায় অফিসার মো. আব্দুর রাজ্জাক বলেন, সমবায় আত্মনির্ভরশীল হওয়ার কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র পুঁজি একত্র করে বড় উদ্যোগ নেওয়া সম্ভব। দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে উপজেলা সমবায় বিভাগের পক্ষ থেকে গোপালপুরের সমবায় সমিতির সার্বিক চিত্র তুলে ধরা হয়।

তথ্য অনুযায়ী, উপজেলায় সমবায় বিভাগের বিভিন্ন শ্রেণির সমবায় সমিতির সংখ্যা ৬৪টি। এসব সমিতির সদস্য সংখ্যা প্রায় ৩৩ হাজার ৬০০ জন। সমিতিগুলোর নিজস্ব মূলধন মোট ২ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে শেয়ার মূলধন ২৩ লক্ষ ৩৩ হাজার এবং সঞ্চয় আমানত প্রায় এক কোটি ছিয়ানব্বই লক্ষ সাতষষ্টি হাজার টাকা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৮ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন