ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৫১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছয়জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তাদের একজনের হাতে বন্দুক এবং অন্যদের হাতে চাপাতি ছিল। সবার পরনে শর্ট প্যান্ট, মুখে কালো মুখোশ ও মাথায় টুপি ছিল। এ সময় মোজহারুল ইসলাম তালুকদারের স্ত্রী ও এক গৃহকর্মীর হাত-পা বেঁধে ডাকাতরা নগদ ৫ থেকে ৬ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং আনুমানিক দেড় থেকে দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ডাকাতির ঘটনার কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে একই গ্রামের নগরবাড়ী পোস্ট অফিসের ভেতরে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পাওয়া যায়। তিনি ওই গ্রামের ওমর ড্রাইভারের ছেলে। পোস্ট অফিসের কর্মচারীরা অফিসে প্রবেশ করে ভেতরে গিয়ে সুমনকে আটকে থাকতে দেখেন। এ সময় অফিসের দুটি তালা কাটা অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাত দলের সদস্যরা পালানোর সময় ওই ব্যক্তিকে পোস্ট অফিসের ভেতরে রেখে যেতে পারে। তবে ডাকাতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুল ইসলাম, কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী ও ডিবি উত্তরের ওসি এবিএম এস দোহা।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি চুরি বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে এবং সে অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম.কন্ঠ/ ১০ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন