ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১২:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদ দিনব্যাপী গোপালপুর উপজেলা পরিদর্শন করেছেন। সোমবার তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় গ্রাম পুলিশদের মধ্যে সাইকেল এবং পরিবেশ সুরক্ষায় ফলদ গাছের চারা বিতরণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতির হার যাচাই করেন।

এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাই ভবিষ্যৎ নাগরিক গড়ার মূল ভিত্তি। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগ পরিদর্শন করেন। চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও সরকারি ওষুধ সরবরাহের বিষয়ে খোঁজ নেন। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলদ গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, সূতী ভি.এম. সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান শিকদার, সহকারী অধ্যাপক কে.এম. শামীমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবীদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৯ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন