ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল

মো. সেলিম হোসেন, গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১২:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় সরকারি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করেননি। প্রতিষ্ঠান তিনটি থেকে মোট ১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষকদের দায়িত্বে অবহেলার কারণে এমন ফল হয়েছে। তবে প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের পড়াশোনায় অনীহা, অনিয়মিত উপস্থিতি ও পরীক্ষার প্রস্তুতির ঘাটতিই ফল বিপর্যয়ের প্রধান কারণ।

এর মধ্যে গোপালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (ভোকেশনাল) থেকে পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। অথচ প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন ২০ জন। সম্প্রতি দুপুরে সরেজমিনে প্রতিষ্ঠানটিতে গিয়ে অধিকাংশ শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখা যায়। শ্রেণিকক্ষের ভেতরে পড়ে থাকতে দেখা যায় ব্যবহারিক কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহনাজ আক্তার বলেন, ফলাফলে তাঁরা হতাশ। এমন ফল হওয়ার কথা ছিল না। বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানটির ফল ভালো ছিল।

উপজেলার অন্য দুটি শিক্ষাপ্রতিষ্ঠান খন্দকার আসাদুজ্জামান একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে সাতজন এবং শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন পরীক্ষায় অংশ নেন। তারাও পাস করতে পারেননি।

অকৃতকার্য শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্লাস হয় না। সকাল থেকে প্রতিষ্ঠানে এসে বসে থাকলেও অনেক সময় তাদের ক্লাস নেওয়া হয় না। নিয়মিত পাঠদান না হওয়ায় পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হয়েছে বলে মনে করেন তারা।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথাযথভাবে পাঠদান করা হয় না। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঠিকমতো পড়ানো না হলেও শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হয় না। এ কারণে কোনো কোনো শিক্ষক পাঠদানে আন্তরিক নন।

তবে ফল বিপর্যয়ের দায় পুরোপুরি নিতে রাজি নন প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকরা। তারা ফলাফলের জন্য দুঃখ প্রকাশ করলেও শিক্ষার্থীদের পড়াশোনায় অনীহা, অনিয়মিত উপস্থিতি ও প্রস্তুতির ঘাটতিকে দায়ী করছেন। প্রতিষ্ঠানপ্রধানের ভাষ্য, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান ও তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, ‘যারা এখানে জব করছেন, যাদের এটা তত্ত্বাবধান করার কথা, তারা কেউই দায়িত্ব পালন করছেন না। আমার মনে হয়, সরকারের উচিত এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।’

টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রতিষ্ঠানগুলোর লিখিত জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, কারণ দর্শানোর নোটিশের জবাবের পরিপেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম.কন্ঠ/ ০৯ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন