জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর সেমিফাইনালে
গোপালপুরের গোলবার যেন চীনের প্রাচীর। টাঙ্গাইল সদরের সংঘবদ্ধ আক্রমনগুলো একবার নয় দুইবার নয়, তিনবার গোপালপুরের গোলবার ছুয়ে গোল বঞ্চিত হলে টাঙ্গাইল সদর ড্র করেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসক আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের “এ”গ্রুপের টাঙ্গাইল সদর বনাম গোপালপুর উপজেলার তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতেই টাঙ্গাইলের ডিফেন্সের ভুল ব্যাকপাসে গোপালপুরের রবিউল গোল করার সুযোগ পায়। কিন্তু বলটি নিজের কন্টোলে নিতে ব্যর্থ হলে গোপালপুর গোলবঞ্চিত হয়। গোপালপুরের ২টি আক্রমনের বাকী আক্রমন দ্বিতীয়ার্ধের শেষ দিকে।
টাঙ্গাইল সদরের গোলরক্ষক মজনু দৃঢ়তায় গোলবঞ্চিত হয় গোপালপুর উপজেলা। তবে খেলার বাকী সময় টাঙ্গাইল সদর একচেটিয়া আক্রমন করে খেলেছে। তবে কাঙ্খিত গোল করতে পারেনি। কখনও গোপালপুরের গোলরক্ষক সুমন কিংবা গোপালপুরের গোলবার বঞ্চিত করে। যে কারনে খেলার ফলাফল গোলশূন্য ড্র।
টাঙ্গাইলের সৌরভ দেওয়ান, সুমন রেজা ও শেখ কামারা ও নানার আক্রমনগুলো গোপালপুরের গোলরক্ষক সুমন কিংবা ক্রসবার বাঁধা হয়ে দাঁড়ায়। তবে খেলায় গোলশূন্য ড্র করার পিছনে গোপালপুরের মিশু, রবিউল ছাড়া জামালপুরের অতিথি খেলোয়াড় শিমুল, সাগর ও মুনতাসিরের অবদান অনস্বীকার্য। গোপালপুরের মিশু সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
টাঙ্গাইল সদরঃ মজনু, মুন্না, রানা, বাম্বা, ফেভার/ কান্তে, অনিক/ রেজাউল, বিলাল, শেখ কামারা, রানা। গোপালপুর উপজেলাঃ সুমন, মুনতাসির, রফিক, ফিরোজ, মমিন, মামুন, রবিউল, সাগর, শিমুল, আশিক ও মিশু। রেফারীঃ লিটন আহমেদ। আগামি খেলাঃ নাগরপুর উপজেলা বনাম ভূঞাপুর উপজেলা
এম.কন্ঠ/ ২২ জুলাই /এম. টি

























