ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরসহ পাঁচ উপজেলা সুপার সিক্সে

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০২:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুপার সিক্সে উঠেছে টাঙ্গাইল সদর, নাগরপুর, গোপালপুর, ঘাটাইল, ভূঞাপুর ও সখিপুর উপজেলা।

সোমবার (১৩ জুলাই)  জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে বাসাইল উপজেলা মাঠে টাঙ্গাইল সদর উপজেলা বাসাইল উপজেলার মুখোমুখি হয়। কাঁদাযুক্ত ছোট মাঠে দু’দলের ১০ নাইজেরিয়ান অতিথিদের সমন্বয়ে দু’দলই চমৎকার আক্রমন পাল্টা আক্রমন করে খেলেও কাঙ্খিত গোল বের করতে না পারায় খেলা গোলশূণ্য ড্র হয়। এর মধ্যে টাঙ্গাইল সদরের আক্রমনগুলো ছিলো প্রায় ৭ হাজার দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো। দু’দলের খেলা ড্র হওয়ায় টাঙ্গাইল সদর হোম অ্যান্ড এ্যাওয়েতে ১ ম্যাচ জয় এবং ১ ম্যাচে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠেছে।

এছাড়া ভূঞাপুর দুটি ম্যাচে ৪ ও ৩-১ গোলের ব্যবধানে জয়লাভে (৭-১) গোলে কালিহাতীকে, নাগরপুর দেলদুয়ার ম্যাচে নাগরপুর ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে, গোপালপুর ও ধনবাড়ী ম্যাচে গোপালপুর ১ ম্যাচে জয় এবং ১ ম্যাচে ড্র করে ৪ পয়েন্ট সিক্সে, ঘাটাইল ও মধুপুর উপজেলার ম্যাচে ঘাটাইল উপজেলা দুটি ম্যাচে মধুপুর উপজেলাকে হারিয়ে পূর্ন ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে এবং সখিপুর ও মির্জাপুর উপজেলা ম্যাচে সখিপুর ১ ম্যাচে জয় এবং ১টি ম্যাচে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে।

আগামী ১৯ জুলাই টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সুপার সিক্সে উঠা ৬টি উপজেলা ২টি গ্রুপে বিভক্ত রবীন লীগ পদ্ধতিতে সেমিফাইনাল ও ফাইনালে উঠার জন্য খেলবে।

এম.কন্ঠ/ ১৩ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন