ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেলদুয়ারে প্রায় আট মাস পর এক নাবালিকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রায় আট মাস পর এক নাবালিকাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) প্রশাসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংস্থা এইড রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির বিজয় (ভার্ডস)-এর যৌথ উদ্যোগে তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, প্রায় আট মাস আগে ঢাকার কেরানীগঞ্জ থেকে ওই নাবালিকা দেলদুয়ারের এক নাবালক ছেলের সঙ্গে চলে যায়। এরপর থেকে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। সম্প্রতি নাবালিকাটি গোপনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে বিষয়টি ভার্ডস-এর নজরে আসে।

পরে ভার্ডস বিষয়টি প্রশাসনকে অবহিত করে। দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যুথির দিকনির্দেশনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার এবং তার কার্যালয়ের মেহেদী হাসান ও মো. শরিফুল ইসলামের সহযোগিতায় নাবালিকাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ইউএনওর উপস্থিতিতে তাঁর কার্যালয় থেকে নাবালিকাটিকে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘ আট মাস পর মেয়েকে ফিরে পেয়ে স্বস্থি প্রকাশ করেন পরিবারের সদস্যরা।

উদ্ধার কার্যক্রমে ভার্ডস-এর চেয়ারম্যান এম. এস. এ. রেজার সার্বিক তত্ত্বাবধান এবং মহাসচিব শহিদুল ইসলামের সহযোগিতা ছিল। এ সময় সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আশিক মন্ডল, যুগ্ম সম্পাদক সোহাগ হাসান, মো. রিয়াজ, কার্যকরী সদস্য আকাশ মাদবর এবং সদস্য মো. হাফিজ উপস্থিত ছিলেন।

ভার্ডস-এর পক্ষ থেকে জানানো হয়, শিশু ও নারীর নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সংগঠনটির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নাবালিকাকে দীর্ঘ আট মাস পর নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় প্রশাসন ও ভার্ডস -এর সমন্বিত উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।

এম.কন্ঠ/ ০৬ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন