ঘাটাইলে সততা ইট ভাটার মালিককে ১লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রসুলপুর ইউনিয়নে কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহার করার অপরাধে সততা ইট ভাটার মালিক কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান। রোববার (১৪ ডিসেম্বর) এ রায় প্রদান করেন।
জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নে সততা ইট ভাটার মালিক অজয় চন্দ্র রায় ইট তৈরীর কাজে কৃষি জমির মাটি ব্যবহার করছে। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে ঘটনা স্থলে গিয়ে এ জরিমানা করেন। বাণিজ্যিক কাজে ব্যবহার করার অপরাধে তার দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক ধারা লঙ্ঘনের কারণে ১৫(১) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ১,০০,০০০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান, ভাটার মালিক কৃষি জমির টপ সয়েল কর্তন করে ইট তৈরীর কাজে ব্যবহার করছে যার দরুন তাকে এ অর্থ দন্ড প্রদান করা হয়। আমাদের এ অভিযান চলমান থাকবে।
এম.কন্ঠ/ ১৫ ডিসেম্বর /এম. টি


















