ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে অবৈধভাবে লাল মাটি কাটায় লাখ টাকা জরিমানা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১০:০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রহমতপুর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবরীন আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরীন আক্তার জানান, ধলাপাড়া ইউনিয়নের রহমতপুর এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে আব্দুল মালেককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এম.কন্ঠ/ ০৬ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন