ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ধনবাড়ীতে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ধনবাড়ী প্রতিনিধি :
প্রকাশ: ১১:১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষের প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে টাঙ্গাইলের ধনবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার দুপুরে ধনবাড়ী বাসষ্ট্যান্ড চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ধনবাড়ী উপজেলা কমান্ডে’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী মেলেটারী, আনোয়ার হোসেন ব্যাংকার, ইউসুফ আলী, আব্দুল মজিদ, আব্দুল হাই, রেজাউল হক, মোকছেদ আলী বিএসসি, ইদ্রিস আলী, আব্দুল উরফ প্রমুখ।

বক্তারা বলেন, চাকুরির নামে কোটা আন্দোলনকারীরা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সর্বত্র কটাক্ষ করে অন্দোলনে অংশ নিচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এদেশে স্বাধীনতা পেয়েছি। রাজাকাররা কোটা আন্দোলনকারীদের নানাভাবে উৎসকানী দিয়ে আবারও তাঁরা এ দেশে দখল করে সুযোগ-সুবিধা গ্রহণ করতে চায়। তাদের এই সুযোগ বাংলার মাটিতে আর দেওয়া হবে না বলে জানান বক্তারা।

এম.কন্ঠ/  ১৫ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন