ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১০:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে শহীদুল ইসলাম মন্ডলকে (৬২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানি গ্রামে এ ঘটনা ঘটে। শহীদুল ওই গ্রামের কাশেম আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শহীদুল ইসলাম মন্ডলের সাথে তারই ফুফাতো ভাই মৃত আমজাদ আলীর ছেলে ইউসুফ আলীর বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় শহীদুল নামাজ পড়তে যাওয়ার সময় ইউসুফ ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। এসময় শহীদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, জমির ওয়ারিস নিয়ে এই হত্যা। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে আছে। মামলা ও ময়না তদন্ত প্রক্রিয়াধীন। জড়িতদের প্রেপ্তারে অভিযান চলছে।

এম.কন্ঠ/ ২০ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন