টাঙ্গাইল প্রেসক্লাবে নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” শ্লোগানটি সামনে নিয়ে প্রধানমন্ত্রীর নবদিগন্তের দক্ষ ক্রীড়াবিদ তৈরীর লক্ষ্যে টাঙ্গাইল প্রেসক্লাব জমজমাট আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার দিনব্যাপী দাবা খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়াম কক্ষে যুব ও ক্রীড়া মন্তণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ দাবা টুর্নামন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত।
১২টি উপজেলার ৩১জন বালক বালিকা পৃথক গ্রুপে অংশগ্রহন করে। সুইজ লীগ পদ্ধতিতে ৫ রাউন্ডের দাবা টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় গোপালপুর উপজেলার জারিফ হোসেন ও রানার্সআপ হয় মধুপুর উপজেলার আফিফ হোসেন রানার্সআপ হয়। বালিকা বিভাগে ঘাটাইল উপজেলা নিশা ফাউজিয়া চ্যাম্পিয়ন এবং একই উপজেলার তাসনিম জিনাত রানার্সআপ হয়।
দিনব্যাপী নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্টের আহবায়ক ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
সহযোগী সদস্য ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি ও রেটিং দাবারু মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল চেক ক্লাবের প্রতিষ্ঠাতা ও রেটিং দাবারু ইমরান হোসেন, ঢাকা প্রিমিয়ার দাবা লীগের গোড়াই এলাকা বাসিন্দা রেটিং দাবারু জাকির হোসেন, কলেজ পাড়ার রেটিং দাবারু মনিরুজ্জামান খান মিন্টু, দাবারু আলী আহাম্মেদ খান লিটন ও ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ বালক বালিকারা বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহন করবেন।
এম.কন্ঠ/ ০৫ মে /এম. টি






















