ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে শতবর্ষের ঐতিহ্যবাহী মিষ্টি শিল্প, তাঁত ও স্থানীয় সংস্কৃতিকে দেশ-বিদেশে তুলে ধরার প্রত্যয়ে আয়োজিত তিন দিন ব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত হয়েছে। রোববার সন্ধ্যায় এই ফেস্টিভালের সমাপ্ত হয়।

এর আগে শুক্রবার বিকেলে হয় উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শুরু হওয়া এ উৎসব ঘিরে টাঙ্গাইলজুড়ে তৈরি । রোববার বিকেলে জেলা প্রশাসক শরীফা হকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা মেলার ২৩ টি স্টল পরিদর্শন করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবের অন্যতম আকর্ষণ ছিল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম ও জামুর্কীর কালিদাস সন্দেশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে মিষ্টি তৈরির সঙ্গে যুক্ত কারিগর ও ব্যবসায়ীরা তাঁদের ঐতিহ্যবাহী পণ্য নিয়ে অংশ নেন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয় টাঙ্গাইলের বিখ্যাত তাঁতের শাড়ি ও স্থানীয় বিভিন্ন পণ্য।

উৎসবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী চমচম বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার কথা জানান। তাঁর মতে, চমচম শিল্পের প্রসার ঘটলে রপ্তানি আয় বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বাজার সৃষ্টির সুযোগ তৈরি হবে।

তিন দিনের এ আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের মিষ্টি শুধু স্বাদের পরিচয় নয়, বরং জেলার ইতিহাস, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ, এই বার্তাই নতুন করে সামনে এসেছে। আয়োজকদের প্রত্যাশা, প্রথমবারের এ আয়োজনের সাফল্য ভবিষ্যতে আরও বড় পরিসরে উৎসব আয়োজনের পথ তৈরি করবে।

এম.কন্ঠ/ ০৬ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন