ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: দুদকের অভিযান টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে জেলা মহিলা দলের বিক্ষোভ সমাবেশ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন ইপিয়ার আহবায়ক, হাবিবুর সদস্য সচিব সেতুতে রডের বদলে বাঁশের ঘটনায় তদন্ত কমিটি গঠন; ঠিকাদারকে শোকজ স্বামী-সন্তান হারানো বানেশ্বর পেলেন নতুন ঘর

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে টাঙ্গাইলে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গনে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে এ ফগার মেশিন দিয়ে মশা নিধন করা হয়।

অভিযানের অংশ হিসেবে জেলা পরিষদের বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির এ কর্মসূচির উদ্বোধন করেন।

পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নেয় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী শাহাদাৎ হোসেন, উপসহকারি প্রকৌশলী মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি ও পরিচ্ছন্নতাকর্মীরা।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির আহ্বান জানান।

তিনি বলেন,শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জেলা পরিষদের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

এম.কন্ঠ/ ২৪ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন