বাসাইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময়
বাসাইলে কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয় ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিঞা প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে সন্তানের পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ, বাড়িতে পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি, মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে মতামত দেওয়া হয়। এছাড়াও মাদক ও বাল্যবিয়ের কুফলসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন অতিথিরা।
এম.কন্ঠ/ ২৯ সেপ্টেম্বর ২০২৬/এম. টি
























