ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে।

সোমবার জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে সচেতনতামূলক সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম মিয়া। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজোয়ান সিদ্দিকী।

জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মেহাম্মদ উসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. রৌশনী আকতার, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা ট্রেনিং অফিসার ডা. মো. শহীদুল আলম ও অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. উম্মে ছালিমা সুমা। শেষে শতাধিক পোষা কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক রোগের বিনামূল্যে প্রতিষেধক টিকা প্রদান করা হয়।

এম.কন্ঠ/ ২৮ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন