ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আশা এনজিওর মাঠকর্মী নিহত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি আশা এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ সড়কের কালিহাতী পৌরসভার চাটিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ঘাটাইল উপজেলার বাসিন্দা। তিনি কালিহাতী পৌরসভার সালেংকা এলাকা থেকে চাটিপাড়া আশা অফিসে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম.কন্ঠ/ ২৯ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন