ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

সখীপুরে মাদক সেবনে ২ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ একজন আটক ও দুইজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কচুয়া পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ হালেম মিয়ার ছেলে সুরুজ আলী (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরুজ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে একই এলাকার মৃত. আলীম উদ্দিনের ছেলে নছু উদ্দিন (৪৫) ও নাসিরের ছেলে আলমগীর (৩৫) নামে দুইজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলার নেতৃত্বে আদালত পরিচালনা করে নছু উদ্দিনকে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা অর্থদ- এবং আলমগীরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা অর্থদ- প্রদান করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ২২ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন