ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী টুকু সখীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির পাশে মিলল সাবেক স্বামীর মরদেহ ভাসানী বিশ্ববিদ্যালয়ে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে হানিট্যাপের অন্যতম মুলহোতা উজ্জল ধরাছোঁয়ার বাইরে টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা 

সখীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির পাশে মিলল সাবেক স্বামীর মরদেহ

সখীপুর প্রতিনিধি :
প্রকাশ: ১১:২৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে দ্বিতীয় স্ত্রীর (তালাকপ্রাপ্ত) বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া মগার মার্কেট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সখীপুর থানা পুলিশ।

দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তাঁর তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। তিনি বলেন, “আমরা বারবার বলেও তাঁকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে।”

অন্যদিকে, দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও দাবি করেন।

নিহতের ছেলে আজহার মিয়া জানান, তাঁর বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তাঁর বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এম.কন্ঠ/ ১৪ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন