প্রধানমন্ত্রীর হাত থেকে ছাগল পেয়ে খুশি টাঙ্গাইলে অর্ধশতাধিক খামারি
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ছাগল পেয়ে খুশি টাঙ্গাইলের অর্ধশতাধিক খামারি। মঙ্গলবার টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যানে আয়োজিত কৃষি মেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ৫০জন ছাগল পালনকারি প্রান্তিক খামারিদের মাঝে এ ছাগল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহ জামান খান তুহিন ও পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান।
টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের ছাগলের খামারি সোমা আক্তার বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাগল পালন করে আসছি। সদর উপজেলা প্রাণিসম্পদ বিভাগ আমাকে বিভিন্ন বিষয়ে সাহায্য ও পরামশ্য দিয়ে আসছেন। কখনো ভাবিনি যে প্রধানমন্ত্রীর হাত থেকে ছাগল পাবো। ছাগল পেয়ে আমি খুশি এবং আমার আগ্রহ আরো বেরে গেলো।
ভাতকুড়া গ্রামের ফিরোজা খানম বলেন, আমার খামার গড়ার কাজে স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ উৎসহ উদ্দীপনা দেখিয়েছে। তাদের সহযোগিতায় ছাগল পালন করে আসছি। তবে প্রধানমন্ত্রীর হাত থেকে ছাগল পাবো তা কখনো কল্পনা করিনি। ছাগল পেয়ে আমি খুব আনন্দিত।
ঘারিন্দা ইউনিয়নের দরুন গ্রামের ফরমান আলী বলেন, বিএনপি সরকারের আমলে আমি ছাগল পেয়ে খুব খুশি হয়েছি। বিএনপি সরকার কৃষক ও খামারিদের ভাগ্যের উন্নয়ন করে থাকে। আমার খামার গড়ার পিছনে প্রাণিসম্পদ বিভাগের পরামশ্য ও দিক নির্দেশনা রয়েছে। তাদের সার্বোখনিক সহযোগিতা রয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ছাগলের খামারিরা ছাগল পেয়ে অনেক খুশি হয়েছেন। তাদের মধ্যে নতুনভাবে আরো উৎসহ উদ্দীপনা দেখা দিয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ছাগল উপহার পেয়ে প্রান্তিক পর্যায়ের ছাগলের খামার পরিচালনা করতে সহজ হবে। এ উপহার এক দিকে যেমন খামারের পরিচিতি বাড়বে অন্য দিকে প্রান্তিক খামারিরা লাভবান হবে। খামার পরিচালনা করতে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
এম.কন্ঠ/ ১৯ এপ্রিল /এম. টি
























