ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৭:১৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চড়ভাবলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় ২ জন শ্রমিক নিহত এবং এঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চড়ভাবলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাকের সামনের ডান চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আব্দুল মোনেম লিমিটেডের দেওয়া সাব ঠিকাদারের কাজে মহাসড়কে নিয়োজিত শ্রমিকদের ওপর ট্রাকটি উঠে যায়।

পরে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন এবং আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চার লেন প্রকল্পের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সন্ধ্যা সাতটার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কে কাজ করতে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো ৪ জন শ্রমিক। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় ট্রাক এবং চালকের সহকারিকে আটক করা হয়েছে। তবে চালক পলতাক রয়েছে।

এম.কন্ঠ/ ১৯ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন