ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ স্কাউট দিবসে গোপালপুরে র‍্যালি ও বৃক্ষরোপণ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৩৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”—এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ স্কাউট দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্কাউটসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্য, শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন। পরে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, স্কাউট কমিশনার জোবায়ের হক আমিন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, কোষাধ্যক্ষ বিলকিস সুলতানা, স্কাউট লিডার মাহবুবা ইয়াছমিন প্রমূখ।

বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এম.কন্ঠ/ ০৮ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন