ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে গাড়ি চালকদের ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ’

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৩০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

টাঙ্গাইলে পেশাজীবী গাড়ি চালকদের ‘পেশাগত দক্ষতা ও সচেতনতা’ বৃদ্ধি মূলক ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিআারটিএ টাঙ্গাইল সার্কেলের যৌথ উদ্যোগে শিশু একাডেমির হলরুমের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের পরিচালক ‘অডিট ও ল’ যুগ্মসচিব রুবাইয়াৎ ই আশিক, বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) শেখ মাহতাব উদ্দিন আহম্মেদ, মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন, সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) হারুন অর রশিদ প্রমুখ।

১৭৫ জন গাড়ী চালককে ‘পেশাগত দক্ষতা ও সচেতনতা’ বৃদ্ধি মূলক ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ’ দেয়া হয়।

এম.কন্ঠ/ ৩০ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন