মওলানা ভাসানী সারাজীবন মজলুম মানুষের পক্ষে কাজ করেছেন-টুকু
টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী সারা জীবন মজলুম মানুষের পক্ষে কাজ করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। মওলানা ভাসানী কখনো অন্যায়ের কাছে আপোষ করেননি। তিনি ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে ওয়া আলাইকুম আসসালাম বলে স্বাধীনতার বীজ বপন করেছিলেন। পরে ১৯৭১ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে।
শুক্রবার দুপুরে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
টাঙ্গাইলের সন্তোষে দরবার হলে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করেছেন। তারা দেশের মানুষ ও সম্পদকে শোষণ করেছেন। সর্বশেষ ২০২৪ এর জুলাইয়ে তারেক রহমানের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ গনতন্ত্রের সুবাতাশ পেতে শুরু করেছে। ইতিমধ্যে অভ্যন্তরীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার করেছে। বিগত দিনে ১৪, ১৮ ও ২৪ এ মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য উৎ পেতে রয়েছেন। সকল নিয়ে সোনার বাংলা দেশ গঠন করতে চাই। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, সাম্মের বাংলাদেশ। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে সবার ভাগ্যের পরিবর্তন করতে হবে।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক একেএম মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে ভাসানীর জীবন নিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টুকু।
এম.কন্ঠ/ ১৩ ডিসেম্বর /এম. টি

























