ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

কালিহাতীতে ব্র্যাকের পাওয়ার টিলার বিতরণ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৩:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

???????

টাঙ্গাইলের কালিহাতীতে ভর্তুকি মূল্যে ব্র্যাকের উদ্যোগে সদস্যের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার সেন্ট্রাল-১ ডিভিশনের টাঙ্গাইল-২ অঞ্চলের কালিহাতী এরিয়া অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলেঙ্গা শাখা অফিসের সদস্য ও রাজাবাড়ী গ্রামের বাসিন্দা শামসুন্নাহারের কাছে আনুষ্ঠানিকভাবে পাওয়ার টিলার হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক টাঙ্গাইলের জেলা কো-অর্ডিনেটর সরকার হাসান ওয়াইজ, এলাকা ব্যবস্থাপক (দাবি) ফিরোজ শাহী, উর্ধ্বতন শাখা ব্যবস্থাপক (দাবি) আবুল আছের, শ্যামল সরকার, কৃষি ও বীমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা কাউছার আহমেদ, টাঙ্গাইল আঞ্চলিক সমন্বয়কারী মোহসীন আলী, কালিহাতী শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) আবু ইসলাম এবং সহকারী শাখা ব্যবস্থাপক আব্দুল জলিলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পাওয়ার টিলার পেয়ে শামসুন্নাহার আনন্দ প্রকাশ করে বলেন, “ব্র্যাকের সহযোগিতায় কৃষিকাজের জন্য এই পাওয়ার টিলার পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি। এটি আমার কৃষি কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করবে।”

এ সময় এলাকা ব্যবস্থাপক (দাবি) ফিরোজ শাহী বলেন, “ব্র্যাক সবসময় সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সদস্যদের স্বাবলম্বী করে তুলতেই ভর্তুকি মূল্যে এ ধরনের কৃষিযন্ত্র সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”

এম.কন্ঠ/ ২৪ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন