ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইল পাসপোর্ট অফিসের ৪ দালালের কারাদণ্ড, ২ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুই দালালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওসাদ আলম তাদের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

এর আগে টাঙ্গাইল দুদক অফিসের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ছয় দালালকে আটক করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. নওসাদ আলম জানান, টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ীর মো. শওকত আলীর ছেলে মো. সাগরকে (৩২), পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার মৃত কিতাব উদ্দিনের ছেলে মো. রাশেদ (৪৮), এনায়েতপুর বৈল্লা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে শহিদুল ইসলামকে (৩৭) সাত দিন করে ও পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার মো. মুকুল আকন্দের ছেলে মো. রাসেলকে (৩৫) তিন দিন কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়াও সদর উপজেলার আগ বেতর গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে মো. আবু তালেবকে (১৯) ২০ হাজার টাকা ও পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার মো. আলমাস আলীর ছেলে মো. তুহিন আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এম.কন্ঠ/ ২৩ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন